আশি পৃষ্ঠার শ্লোগান
অনুপম চৌধুরী
...................................
| জোছনা মাখা শীতল পরশ হাতড়ে বেড়ায় প্রকৃতি, |
| রকমারি আলোতে চাঁদচুমু ভেসে ওঠে পদ্মদীঘিতে। |
| বেদনার নীলগিরিতে ঘুরঘুর অসমাপ্ত টুকরো কথন। তাও কিনা |
| যবনিকায় মন ভিজায়, যেমনটি ভিজে কুলহারা মায়াবিনী সুহাসী। |
| মায়াপুরির মায়ামন বৃত্ত বুনে যায় স্বপ্নিল রাত...। |
| কোজাগরী চাঁদও শরমে মুখ লুকায় অতীত সমীকরণে, দেহের |
| কানভাসে...... ফুটে যাওয়া বহ্নিশিখা টুপ টুপ ঘামে গড়িয়ে যায় |
| সুখরাশে। মৃদঙ্গ বাজায় অনাহারী রাতের অভুক্ত থালা । |
| কামনার মানচিত্রে অংকিত হয় নতুন ধারাপাত, ভরাডুবির গহীনে- |
| উচ্চারিত উল্লাস !! |
| রচিত হয় প্রণয় বই, আশি পৃষ্ঠার আমি তুমি শ্লোগানে ... |
অভিনন্দন !
উত্তরমুছুনধন্যবাদ
উত্তরমুছুনঅনুপম, ভালোবাসার কথাগুলো এতো কঠিন করে বল কেনো ভাই... :) মানে বের করতে করতেই আমার প্রেমিকা পালাবে... আর পালিয়ে তোমার কাছেই চলে যাবে :)
উত্তরমুছুনআহ্!! দারুণ!!!
উত্তরমুছুনবেশ, শুভ কামনা।
উত্তরমুছুন