আশি পৃষ্ঠার শ্লোগান - অনুপম চৌধুরী


আশি পৃষ্ঠার শ্লোগান 
অনুপম চৌধুরী
...................................


জোছনা মাখা শীতল পরশ হাতড়ে বেড়ায় প্রকৃতি,
রকমারি আলোতে চাঁদচুমু ভেসে ওঠে পদ্মদীঘিতে।
বেদনার নীলগিরিতে ঘুরঘুর অসমাপ্ত টুকরো কথন। তাও কিনা
যবনিকায় মন ভিজায়, যেমনটি ভিজে কুলহারা মায়াবিনী সুহাসী।
মায়াপুরির মায়ামন বৃত্ত বুনে যায় স্বপ্নিল রাত...। 
কোজাগরী চাঁদও শরমে মুখ লুকায় অতীত সমীকরণে, দেহের
কানভাসে...... ফুটে যাওয়া বহ্নিশিখা টুপ টুপ ঘামে গড়িয়ে যায়
সুখরাশে। মৃদঙ্গ বাজায় অনাহারী রাতের অভুক্ত থালা ।
কামনার মানচিত্রে অংকিত হয় নতুন ধারাপাত, ভরাডুবির গহীনে-
উচ্চারিত উল্লাস !!

রচিত হয় প্রণয় বই, আশি পৃষ্ঠার আমি তুমি শ্লোগানে ...

৫টি মন্তব্য: