আকাঙ্খা - ওয়ালিনা ওভি


আকাঙ্খা
ওয়ালিনা ওভি
.........................................


বেশ ক’দিন ধরেই ভাবনায় চন্দন কাঠের সিন্দুক গড়ি,
অগোছাল জীবনের বিচ্ছিন্ন আবেগগুলো জড় করে একদিন
রেখে আসব তোমার আঙ্গিনায়।
তুমি একটু ছুঁয়ে দিও , ওতে প্রান প্রতিষ্ঠা হবে।

তারপর নতুন ভোরের প্রথম কিরণ হয়ে জড়াব ঠোঁট ,
ব্যাস্ত চুলের দুষ্টুমিতে চঞ্চল সকালটা করে দেবো অলস দুপুর।
হৃদয়ের গভীর অন্ধকারকে উপহাস করে লাভ কি বলো ?
বরং ওটাকেই পরম মমতায় বানিয়েছি কাজল।
তোমার দেয়া কলংকের উপহারে,
আজ রচেছি চোখের আঁধার।
মনের গহীনে কিছু না বলা বন্দি কথা গুমরে কাঁদে।
রূপকথার স্পর্ধা আছে সত্য টপকাবার!
জানি পাবো না, তবুও সাধ হয়...
একবার ভালবাসবার। আর
তোমার বুকে নাক ডুবিয়ে বাঁচি।

৪টি মন্তব্য: