আকাঙ্খা
ওয়ালিনা ওভি
.........................................
| বেশ ক’দিন ধরেই ভাবনায় চন্দন কাঠের সিন্দুক গড়ি, |
| অগোছাল জীবনের বিচ্ছিন্ন আবেগগুলো জড় করে একদিন |
| রেখে আসব তোমার আঙ্গিনায়। |
| তুমি একটু ছুঁয়ে দিও , ওতে প্রান প্রতিষ্ঠা হবে। |
| তারপর নতুন ভোরের প্রথম কিরণ হয়ে জড়াব ঠোঁট , |
| ব্যাস্ত চুলের দুষ্টুমিতে চঞ্চল সকালটা করে দেবো অলস দুপুর। |
| হৃদয়ের গভীর অন্ধকারকে উপহাস করে লাভ কি বলো ? |
| বরং ওটাকেই পরম মমতায় বানিয়েছি কাজল। |
| তোমার দেয়া কলংকের উপহারে, |
| আজ রচেছি চোখের আঁধার। |
| মনের গহীনে কিছু না বলা বন্দি কথা গুমরে কাঁদে। |
| রূপকথার স্পর্ধা আছে সত্য টপকাবার! |
| জানি পাবো না, তবুও সাধ হয়... |
| একবার ভালবাসবার। আর |
| তোমার বুকে নাক ডুবিয়ে বাঁচি। |
chomotkar premanuvuti
উত্তরমুছুনkhub bhalo likhechis
উত্তরমুছুনরূপকথার স্পর্ধা আছে সত্য টপকাবার... দারুণ লাইন...
উত্তরমুছুনআহ্! চমৎকার!!!
উত্তরমুছুন