কবিতা - অয়ন দাশগুপ্ত


তৃতীয়


তৃতীয়ের এলাকায় অবাক সন্ধ্যা হয়,
নিরুদ্ধ বয়ে যায় ক্ষীনবক্ষ খাল -
পতায়াত নেই তার...নিষেধে নিরুচ্চার -
অভ্রান্ত ঈষানে স্থির অন্ধকার...
তৃতীয়ের এলাকায়
অবাক সন্ধ্যা হয়...
নিরুদ্ধ বয়ে যায় ক্ষীনবক্ষ খাল -
গতায়াত নেই তার...নিষেধে নিরুচ্চার -
অভ্রান্ত ঈষানে এক
স্থির অন্ধকার

1 টি মন্তব্য:

  1. গভীর ভাবনার একটা লেখা। ছোট ভেবে হালকা ভাবে নেয়া যায় না এটা যতবার পড়ি ততই মুগ্ধ হয় ভাই।

    উত্তরমুছুন