চলে যাও কেনো
তুমি বারবার ফিরে এসে চলে যাও কেনো ?
দ্যাখো, নিঃসঙ্গতার ভেতরে আনন্দ খুঁজে নিতে
আমার ভালো লাগেনা একদম !
তুমি হয়তো বলবে বৃক্ষের মত দাঁড়িয়ে থাকা
মানতে পারছি না
তবুও বলি, স্থির হও, স্থির হও
এইরকম ইচ্ছে-আবেগ ভালো নয়, ভালো নয়
ভালো লাগেনা আমার আর...
বলি তুমি পাপ করছো, পাপ করছো বিষম
ভালোবাসাতো শুধু তীব্র মায়াপাশ নয় এক
অঙ্গীকারও বটে
তারচে বলি
এবার যোগ্য হয়ে ওঠো, যোগ্য হয়ে ওঠো
আমি পুরুষ তোমাকেই ভালোবেসেছি
আমার হাত, ঠোঁটে এঁকে রেখেছো তোমার যাবতীয়
ভালোবাসা, ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্গীকারনামা !
এভাবে চলে যাওয়া তোমার কী মানায় ?
ওরকম শখ কিংবা আহলাদ আমার নেই
থাকতে নেই আমার
কেননা ওইসব পুতুপুতু আবেগ না থাকাই ভালো
তারচে বলি শোনো,
দিন দিন অনুজ্জ্বল থেকে অনুজ্জলতর হয়ো না
মিথ্যের জগত ছেড়ে জোনাকির এই ঝিকিমিকি
দেশে এসো
দ্যাখো, নিঃসঙ্গতার ভেতরে আনন্দ খুঁজে নিতে
আমারও ভালো লাগেনা একদমই আর !
মিথ্যের জগতে লুকিয়ে তাকে প্রেম হয় না, প্রেম হয় সত্যের মাঝে। বেশ লাগল সৈকত তোমার এই কবিতাটা।
উত্তরমুছুন