লীলা
খুলে দেখ চিবুকের হাড়ের মাঝে
তোর স্মৃতি বয়ে চলেছি দশটি বছর,
তোর গর্ভে জন্মেছিল শরীরী আর্তনাদ
বিষাদের বৃক্ষের পাতায়, শিরায় লেখা তাজমহল
গড়েছিলি তুই কোন হতাশায় ?
শকুনি দেহে অতনু কালো কালো ছোপ বয়েছিল
হুতাশে নির্জন তুই ।।
লীলা তুই, জৈবিক বাসন…
পিষ্ট-নিকৃষ্ট হাতের মাজনে আমি তোর ভূমিহীন দস্যু ।।
পাশবিক হাহাকারে দণ্ডিত সভ্যতার খেলাঘরে
ভয়াল আর্তনাদে আলোর অপচ্ছায়া,
তাণ্ডব তুই, নপুংসক ফসিলের ফেরিওয়ালা
প্রতিমার বেশে নির্ঘুম পতিতা !
নিরুদ্দেশ অরন্যক ভিড়ে চারিত্রিক অবক্ষয়
প্রতি মাতম ঘিরে তোর আস্বাদন;
খুলে দেখ স্নায়ুর বেশ্যামির মাঝে
তোর স্মৃতি বয়ে চলেছি দশটি বছর,
খণ্ডিত লালসার মায়াজালে, নষ্ট রাতের আগরবাতি
জ্বালিয়েছিলি তুই কার আঙিনায় ?
লীলা তুই, পেশাদার কালিমা
চোরাবালির ঘামে ভেজা আমি তোর নির্দয় লিঙ্গ ।।
লীলা তুই, কালিক ছায়া
নিতম্বের ভাংচুরে বয়ে চলেছিস হিংসার অভিসার
লীলা তুই, অসভ্য মায়া
হিংস্রতার মিছিলে বয়ে চলেছিস ক্রান্তির বিভীষিকা ।।

লিরিক হিসেবে কিন্তু জোশ হবে কবিতাটা। জিহান ভাই ভেবে দেখবেন আমার কথাটা।
উত্তরমুছুনআমিও তাই ভাবছি, খারাপ বলেন নি ভাই । দুঃখিত, উত্তর দিতে দেরি হয়ে গেল । ভাল থাকবেন ভাই, অনেক ধন্যবাদ ।
উত্তরমুছুনইমেলের সাথে সহমত পোষণ করছি :)
উত্তরমুছুন