কবিতা - রোখশানা রফিক



দিনশেষে
রোখশানা রফিক
................................


দুস্তর জাগতিক ব্যবধান
তোমার -আমার যাপিত জীবনে
আমি টুইন টাওয়ারে কফিতে মগ্ন,
তো তুমি ফরমালিন মাছের দরাদরি
আমার আলো ঝলমল সাতমহলা দালান
তো তোমার পলেস্তারা খসা পর্ণকুটির

আমার বসন্ত বাতাসে আকুল প্রাণমন,
তখন তুমি পাতাঝরা হেমন্তবেলা
আমার রঙে রঙীন ফুলবাগানে প্রজাপতিমেলা,
তোমার বিবর্ণ ক্যা্লেন্ডা্রে উড়ে চলে দুঃসময়

তবুও দিনশেষে তোমাতেই ফিরে যাই
একলালাগা বিষন্ন মেঘের
সঙ্গীহীন শ্রান্ত পথের শেষে।।

 

৩টি মন্তব্য:

  1. কবিতায় রোম্যান্টিসিজম আর মডার্নিসমের এক অদ্ভুত সংমিশ্রণ পেলাম। খুব ভালো লাগল আপু।

    উত্তরমুছুন
  2. প্রাসাদ বিলাস আর ভোগ্য জীবনে কবি অনুভব করেন কুটিরের দৈন্য! কবির এই অতৃপ্তি ভালবাসার চিরায়ত শক্তি হিসেবে দোলা দেয পাঠককে....

    উত্তরমুছুন