কবিতা - মুজাহিদ বিল্লাহ ফারুকী



তোমার সুগন্ধ ফুরাবে না কোনদিন




আকাশের নীল, মাঠের সবুজ নিয়ে দিন ছিল একদা-
তুমি ছিলে। ব্রহ্মপুত্র ছিল।
তুমি ছিলে, আর দু চোখ ভরা দুষ্টুমি ছিল খুকুর মতন
আকাশ ভাঙা হাসি ছিল কথায় কথায় ।
কথার শরীরে দুলে উঠত বুঝি ভীরু ভীরু মন
মাথা ভরা চুল ছিল অশ্ব-কেশর
এপাশ ওপাশ দোলাতে যখন বেয়াড়া পিচ্ছিলতায়
আমার হৃদযন্ত্র ছাড়াত তখন সাত মাত্রার স্কেল।

সাগরের ঢেউ নিয়ে কী যে দিন ছিল একদা আমার...
তুমি ছিলে। ব্রহ্মপুত্র ছিল।
তুমি ছিলে, আর বুদ্ধি বুদ্ধি চোখ মেলে থাকতে আড়ালে
খুব দ্রুত বুঝে নিতে হৃদস্পন্দন, আর
সূক্ষ্ণ সূক্ষ্ণ কথার কূটজাল- গণনযন্ত্রের মত...

সেই তুমি অকারণে বুঝলে না নির্মেঘ আকাশের বাণী
ভুল বুঝে সরে গেলে বালুকা বেলায়
ঘুমভাঙা স্বপ্নের মতন
অস্বীকার করলে তুমি দিনের মুগ্ধতা
আর আমাকে ভাসিয়ে দিলে বারমুডায়...

রঙ বদলালে ঢেকে যায় পুরাতন রঙ
পলেস্তারা খসে গেলে
মাঝে মাঝে উকি দেয় প্রাচীন পৃথিবী।
পৃথিবীর সেই রঙ ধূসর হবে না হয়ত কখনো...

তোমার সুগন্ধি ফুরায়েছে গতকাল
তোমার সুগন্ধ ফুরাবে না ক

৪টি মন্তব্য:

  1. রঙ বদলালে ঢেকে যায় পুরাতন রঙ
    পলেস্তারা খসে গেলে
    মাঝে মাঝে উকি দেয় প্রাচীন পৃথিবী।
    পৃথিবীর সেই রঙ ধূসর হবে না হয়ত কখনো...
    .............. অসাধারন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. মুজাহিদ বিল্লাহ ফারুকী২৫ মে, ২০১৩ এ ৫:৪৬ PM

      ধন্যবাদ জানাই নি জাবেদকে । এতটা অনুদারতা কী করে হল আমার!

      মুছুন
  2. এপাশে ওপাশে দোলত তখন বেয়াড়া পিচ্ছিলতায় ... অসাধারণ স্যার। আপনার খানিক শক্তি গদ্যে খরচ করলে আমার কথাসাহিত্য সমৃদ্ধ হত

    উত্তরমুছুন
  3. মুজাহিদ বিল্লাহ ফারুকী২৫ মে, ২০১৩ এ ৫:৪৯ PM

    কী বলেন জয়দীপ!

    উত্তরমুছুন