অচেনা জল
অদেখা আলো থেকে এসেছিল জল ,
কতোকাল কেটে গেল ,
স্পর্শ করো নি , ভীতি
এ জগতের তুমিই সৃষ্টি তুমিই কর্তা
এই প্রথম নতজানু
এই প্রথম আমি যতখানি জীবনের ,
ততোখানি মৃত্যুর
হাতগুলি নয় কামজ
আমাকে নাশ করতে অনুমোদন দিওনা , গির্জা
এই প্রথম আমি কুমারী
অচেনা এক গোষ্ঠীপতির ব্যবহৃত
এখনও ঝুঁকি আছে যৌনতায়
এখনো প্রশ্বাস কাঁপে
বাঞ্ছিত নই দেবতার
আমার বাসনায় তুমি প্রত্যাদিষ্ট
পাথরে শুনি কন্ঠস্বর
আমি রোপন করি নি , বপণ হই নি
পক্ষান্তরে তোমা দ্বারা পুনর্বীজিত
আবার ঢুকে যেতে চাই
ডুবে যেতে চাই বৃক্ষজীবনে
দৈববাণীঘোষিকার মু্ষের
আমি প্রেতাত্মা
আমার রহস্যে নেই সাপ
আমার ভূগোল নেই রূপকল্পে
আমার কর্ষণ এক অনাঘ্রাতা গোলাপে
পুষ্পহীন তবু আমি
আমার আত্মাকে বিশ্বাস করো
আমার গানকে সুবাসিত করো
আমার বাহুদুটি নদী যারা তোমাতে সাঁতরায়
জলের গায়ে নেই লালার স্বাদ
শুধু ধুয়ে যাই
ধুয়ে যেতে এসেছি
অদেখা আলো থেকে এসেছিল জল ,
কতোকাল কেটে গেল ,
স্পর্শ করো নি , ভীতি
এ জগতের তুমিই সৃষ্টি তুমিই কর্তা
এই প্রথম নতজানু
এই প্রথম আমি যতখানি জীবনের ,
ততোখানি মৃত্যুর
হাতগুলি নয় কামজ
আমাকে নাশ করতে অনুমোদন দিওনা , গির্জা
এই প্রথম আমি কুমারী
অচেনা এক গোষ্ঠীপতির ব্যবহৃত
এখনও ঝুঁকি আছে যৌনতায়
এখনো প্রশ্বাস কাঁপে
বাঞ্ছিত নই দেবতার
আমার বাসনায় তুমি প্রত্যাদিষ্ট
পাথরে শুনি কন্ঠস্বর
আমি রোপন করি নি , বপণ হই নি
পক্ষান্তরে তোমা দ্বারা পুনর্বীজিত
আবার ঢুকে যেতে চাই
ডুবে যেতে চাই বৃক্ষজীবনে
দৈববাণীঘোষিকার মু্ষের
আমি প্রেতাত্মা
আমার রহস্যে নেই সাপ
আমার ভূগোল নেই রূপকল্পে
আমার কর্ষণ এক অনাঘ্রাতা গোলাপে
পুষ্পহীন তবু আমি
আমার আত্মাকে বিশ্বাস করো
আমার গানকে সুবাসিত করো
আমার বাহুদুটি নদী যারা তোমাতে সাঁতরায়
জলের গায়ে নেই লালার স্বাদ
শুধু ধুয়ে যাই
ধুয়ে যেতে এসেছি
নাইস ...... ভালো লাগলো।
উত্তরমুছুন