ভালো লাগার কিছু নেই
ভালো লাগছে না , ভালো লাগার কিছু নেই ...
কয়েকটা কবর ঘিরে কয়েকটা জোনাকি
ঢিবির মত উচু উচু সাধ !
জ্বলে জ্বলে প্রায় নিভেই যায় এই অল্প প্রানের রাত ।
কিছু একটা ঠিক হচ্ছে না , হওয়ার কিছু নেই ...
' একযে ছিল রাজা ..' রা এখন নিজে নিজে ঘুমায় ।
হালের বলদ জোয়াল চিনতে জাদুঘরে যায় ।
আযানেরও যদি রিমিক্স হয়
বৌভাত
সুন্নতে খৎনা
গায়ে হলুদ
এমনকি মসজিদের মাইকে
বললাম তো আমিও যাবো আঁতর মেখে গায়ে ।
কী বললাম ? কিছু না ,
কিছু কী বলছি ? নাহ হচ্ছে না
ভালো লাগছে না , ভালো লাগার কিছু নে
নাইস...... প্রিয় কবি।
উত্তরমুছুন