কবিতা - হাসান রোবায়েত


তোমাকে 


আমাকে চলে যাওয়া ধরে সেই পথ
গতকাল হয়েছে নেশায়
চাবিঅলা,
রোজ রোজ বৃষ্টি বাজিয়ে কেন উধাও জুড়ে ফুল
আঙিনায় যতটুকু ফেরা
গাছ তার পাড়াশুদ্ধ পাতায় বাগান জ্বেলেছে

যেন মা শিখছে ঘুড়ি
নখের ভূমিকা থেকে জারুলের হাওয়া
প্রতিমায় দেবদারু ঢেলে তুমিও দেয়াল

তোমাকে গমক্ষেত ভেবে পা ঝরালাম দানায় ...

1 টি মন্তব্য: