দু'টি উপমা
আশরাফ সিদ্দিকী বিটু
....................................................
| অহর্নিশি ভাবনায় জাগা |
| তোমার চোখে জল; অন্য চোখে কুয়াশা |
| কেউ দেখে নাই কাউকে |
| দেখেও না দেখে আকাশ |
| কারো মুখে নেই কারো মুখ |
| ঠোঁটের ভাষা বুঝি এক |
| সব জেনেও এইসব আলাদা দিন আর রাত্রি |
| প্রহরের সে লগ্নে কাছে থাকার |
| সময়ে যুগে একাকার |
| অবলোকনেই চলে যায় দৃশ্য যত; দেখেছ তুমিও |
| বুকের ভিতর থেকে আসে তোমার কথা |
| জানি নাই শুধু নিরুপায় বোবা শ্রোতা কিনা !! |
| পুরাণের গীত বাজুক |
| আমরাও হব হয়ত |
| পুরাণের দু'টি মাত্র শব্দ |
| কিংবা আরো আরো পরে নুতন দু'টি উপমা !! |
| নতুবা হারিয়ে সবের মত যাব অবধারিত ঠিকানায় !!! |
বাহ্..
উত্তরমুছুনbah!
উত্তরমুছুনVALO HOICHE
উত্তরমুছুনদারুণ!!!!!
উত্তরমুছুনপুরাণের গীত বাজুক
আমরাও হব হয়ত
পুরাণের দু'টি মাত্র শব্দ
কিংবা আরো আরো পরে নুতন দু'টি উপমা !!
নতুবা হারিয়ে সবের মত যাব অবধারিত ঠিকানায় !!!
চমৎকার!!!
শেষ দিকটা বেশ !
উত্তরমুছুন