অশরীরী আর্তনাদ
নীতেশ বড়ুয়া
................................................................
| মৌনতায় টেনেছি আমি |
| পৃথিবীর সব দীর্ঘশ্বাস... |
| শুণ্যতায় ডুবেছে সময় |
| বেঁচে থাকার আশ্বাস! |
| অশরীরী আলেয়া আমি |
| হৃদয়ের টানে.. |
| ঘুরে বেড়াই মাটির কাছে |
| কোন এক শরীরের খোঁজে.. |
| আঁধারে ডুবেছে সময় |
| মিশেছে আর্তনাদে সর্বনাশ... |
| অনতিদীর্ঘ ছায়াতে মিশে |
| হারায় আমার নিঃশ্বাস! |
| অশরীরী প্রতারক আমি |
| প্রতারণার মাঝে... |
| অনুভূতি ছুঁয়ে যাই বেলাশেষে |
| শারীরিক লোভের অক্ষমতাতে... |
| একা আমি শূন্য হতে |
| তোমায় চেয়েছি... |
| তোমার খোঁজে স্বর্গ ছেড়ে |
| বাতাসে মিশেছি... |
| ভালোবাসার ছেঁড়া স্মৃতি নিয়ে |
| কত ডেকেছি... |
| আকাশের নীলে অশরীরী মিশে আছে |
| তোমারি ভালোবাসাতে, |
| দু’চোখ মেলে খুঁজে পাবে |
| বিদ্যুতের চমকে, |
| ভুলে সব জাগতিক বঞ্চনাতে |
| খুঁজে নাও আমায় |
| তোমারি অশরীরী ছায়াতে... |
| অশরীরী আলেয়া আমি |
| হৃদয়ের টানে.. |
| ঘুরে বেড়াই মাটির কাছে |
| কোন এক শরীরের খোঁজে.. |
darun nitesh daa :) love u
উত্তরমুছুনধন্যবাদ সজীব :)
মুছুনdarun lekha Nitesh - Debasish
উত্তরমুছুনধন্যবাদ ভাই।। :)
মুছুনওরে নিতাই .... ছন্দে ছন্দে লিখেছিস। দু'রকমের ছন্দ পেলাম আর পড়েও ভীষন ভালো লাগলোরে। দারুণ লিখেছিস।
উত্তরমুছুনঠিক ধরেছিস... দু'টো ভিন্ন টানে লেখা... একটাতে হাহাকারে তীব্রতা আর আরেকটাতে নীরবতার... ধন্যবাদরে :)
মুছুন