অশরীরী আর্তনাদ - নীতেশ বড়ুয়া


অশরীরী আর্তনাদ
নীতেশ বড়ুয়া
................................................................

মৌনতায় টেনেছি আমি
পৃথিবীর সব দীর্ঘশ্বাস...
শুণ্যতায় ডুবেছে সময়
বেঁচে থাকার আশ্বাস!

অশরীরী আলেয়া আমি
হৃদয়ের টানে..
ঘুরে বেড়াই মাটির কাছে
কোন এক শরীরের খোঁজে..

আঁধারে ডুবেছে সময়
মিশেছে আর্তনাদে সর্বনাশ...
অনতিদীর্ঘ ছায়াতে মিশে
হারায় আমার নিঃশ্বাস!

অশরীরী প্রতারক আমি
প্রতারণার মাঝে...
অনুভূতি ছুঁয়ে যাই বেলাশেষে
শারীরিক লোভের অক্ষমতাতে...

একা আমি শূন্য হতে
তোমায় চেয়েছি...
তোমার খোঁজে স্বর্গ ছেড়ে
বাতাসে মিশেছি...
ভালোবাসার ছেঁড়া স্মৃতি নিয়ে
কত ডেকেছি...

আকাশের নীলে অশরীরী মিশে আছে
তোমারি ভালোবাসাতে,
দুচোখ মেলে খুঁজে পাবে
বিদ্যুতের চমকে,
ভুলে সব জাগতিক বঞ্চনাতে
খুঁজে নাও আমায়
তোমারি অশরীরী ছায়াতে...

অশরীরী আলেয়া আমি
হৃদয়ের টানে..
ঘুরে বেড়াই মাটির কাছে
কোন এক শরীরের খোঁজে..

৬টি মন্তব্য:

  1. ওরে নিতাই .... ছন্দে ছন্দে লিখেছিস। দু'রকমের ছন্দ পেলাম আর পড়েও ভীষন ভালো লাগলোরে। দারুণ লিখেছিস।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ঠিক ধরেছিস... দু'টো ভিন্ন টানে লেখা... একটাতে হাহাকারে তীব্রতা আর আরেকটাতে নীরবতার... ধন্যবাদরে :)

      মুছুন