কবিতা - দূর্বা মুখার্জী চট্টোপাধ্যায়


মেঘ-বৃষ্টি-সঙ্গম

দূর্বা মুখার্জী চট্টোপাধ্যায় 
..............................................

কাল থেকে শুনছি বৃষ্টি হবে
হল কই?
শুধু মেঘ, শুধু কালো , গুমোট
এক ফোঁটা জলের জন্য হাহাকার
কত যজ্ঞ , কত মন্ত্র, বলি, হত্যা, রক্ত
দেবতা তুষ্ট হলেন কই ?

রাত নামতে দাও -
অন্ধকারে মেঘের সাথে সঙ্গমে
বৃষ্টিকে জন্ম দেব।
ঝড় কে আসতে দাও।

৩টি মন্তব্য: