কবিতা - আবু জাঈদ


আমি একটি কবিতা হব
আবু জাঈদ
...........................................



আমি কবি হতে চাইনা
আমি নিজেই একটা কবিতা হব,
আমি কবিতা হব নদীর জন্যে, জলের জন্যে
গাছের কানে কানে আবৃতি আর পাখিদের সাথে কথা কব।
আমি নিজেই একটা পাহাড়ী কবিতা হব।

আমার মাঝে হাহাকার রবে
আনন্দ আর উল্লাস ও দিব সবে,
হোক তা আমার বিদায় বেলা, তব
আমি নিজেই একটা আস্ত কবিতা হব।

আমার মাঝেই নগর জীবন
আমার মাঝেই গ্রাম, আমি উড়ে যাব অবিরাম,
হোক না তা'রে সভ্য বা অসভ্য
আমি নিজেই হব জ্বলজ্যান্ত কাব্য।

রুমু ঝুমু সুরে শুনবে আমারে, কিশোরী পায়ের নুঁপুরে
কিংবা দুরের রাখাল বাঁশিতে, রোদেলা মধ্য দুপুরে।
হেমন্তে হব রে, সোনালী ধানের গদ্য,
বসন্তে ঠিক হবই রে নীল পদ্য।

আকাশ ভরা জ্যোত্স্নার মত,
মিটিমিটি জলা জোঁনাকির মত
মাঝে মাঝে হব গাঢ় নীল ক্ষত,
প্রতি মনে মনে, প্রতি ক্ষণে ক্ষণে রব
নিশ্চই আমি নিজেই কবিতা হব।

হব দুরে উড়ে চলা পাখির অশ্রু বিন্দু
হব নীল আকাশ, কিংবা হব নীলাভ বিস্বাদ সিন্ধু।
মরুতে মরুতে, প্রতিটি নুঁড়িতে, কাব্যের ছোঁয়া রবে
একদিন ঠিক আত্মা আমার এমন ই কবিতা হবে।

কৃষ্ণচুড়ার হরেক রংয়ের মত,
আমি হব চির রঙ্গীন কাব্য, অম্ল মঁধুর ক্ষত
যাযাবর হব, হব সন্যাসী ,কিংবা ক্রান্তি বীর
ছেড়া কাগজের কবিতা হয়ে রে, করে দেব অস্থির।
থাকব তবু রে প্রতি মনে, অনুভবে
জীবনের তরে আমায় একটি, কবিতা হতেই হবে।

1 টি মন্তব্য:

  1. এগিয়ে চলো। আমরাও আছি তোমার সাথে। খুব ভালো লাগলো কবি। কবিতা হবেই তুমি। :)

    উত্তরমুছুন