কবিতা - তপন ঘোষ


শুধু আমারই রচনা
তপন ঘোষ
...................................

তুমি স্নিগ্ধ সুরের মূর্ছনা
আমার মনের সাধিকা
তুমি সুদূর নীহারিকা
আমার মনের মাধুরী সাজিয়ে
তোমায় করেছি সাধনা
তুমি শুধু আমারই
শুধু আমারই রচনা

তুমি নিভৃত হৃদয়ে নিরাভরণ চেতনা
পুস্পরাশি তোমায় করেছে আঁচলে বরণ
জাগায় তোমায় মেঘ-মল্লারের স্পব্দন
আমার সকল স্বপ্ন সাজিয়ে
আমায় দিয়েছি যাতনা
তুমি শুধু আমারই
শুধু আমারই রচনা

তুমি দিশা হীনের আলোর বন্যা
আমার ভোরের আকাশ
তুমিই প্রাণের বাতাশ
আমার মনের দীপ্তি সাজিয়ে
তোমায় করেছি আরাধনা
তুমি শুধু আমারই
শুধু আমারই রচনা !! 

২টি মন্তব্য: