মনের সঙ্গে একটি মেয়েলি কথোপকথন শর্মিষ্ঠা ঘোষ ............................................... তুই বলছিস যখন, |
| এখন থেকে লাল মানে নীল আর নীল মানে হলুদ। |
| ব্লু ব্লাডেড ? হাসি পাচ্ছে ! |
| যাক কি আর করা ! |
| নীল স্বপ্নগুলো শুকিয়েছে কবেই |
| এটা তবে খারাপ বল্লিনা কিন্তু |
| তুই বললি তাই, আমি অন্ধ আজ থেকে |
| না হলে ঠিক দেখতে পেতাম ভরদুপুরে শুকতারা |
| আরে, এটা নতুন কি ? |
| তুই তো জানিস ই |
| আমি একটা বুদ্ধু মার্কা লোক, এলেবেলে, |
| চিরকাল পরান্ন ভোজী আর কৃপাপ্রার্থী ই রয়ে গেলাম |
| তুই বললি বলেই জানলাম |
| তারও নাকি অনেক বড় বড় ভুল আছে জীবনে ! |
| বাপ রে , এত ক্ষমতা নাকি আমার! |
| ভুল করতেও ত জানি কিছু গাঁটস লাগে! |
| তুই বললি বলে দ্যাখ, আজ থেকে ভাট বকা বন্ধ |
| হয় কথায় নয় কথায় তোকে আর বিরক্ত করব না |
| কানের কাছে অযথা ঘ্যানাব না প্রেম প্রেম বাতিকে |
| তুই বললি বলে দ্যাখ |
| আজ তালা চাবি দিলাম ইচ্ছে পাখিকে বুকের খাঁচায় |
| ব্যাটা বড্ড ফরফরায় |
| বল, মেরেই ফেলি ওকে! |
কবিতা - শর্মিষ্ঠা ঘোষ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
শর্মি দিদি, অনেক দিন পরে (হয়ত আমার কাছে) অন্য রকম লেখা লিখলে :)
উত্তরমুছুনভাইটি , ভালো থেকো , সাথে থেকো
মুছুনআছি দিদি, থাকবো সব সময় :)
মুছুনদারুণ দিদি দারুণ!!!
উত্তরমুছুনধন্যবাদ নাশিদা
মুছুন