কবিতা - রত্নদীপা দে ঘোষ

রোগ
রত্নদীপা দে ঘোষ
...........................................


ঢেউহীন লিখেছি সর্বনাশা নদীর ঢেউ
মহাকাল বলে চিনি তাকে আদিনক্ষত্রের ষড়যন্ত্র
প্রস্থ বৃষ্টির গনগনে আঁচ ছিপিখোলা আগুন ঠেলে এতোদূর

কোয়াময় ব্রহ্মপুত্র জলের দুহাত সরিয়ে ছুটছে মৃতসূর্যে
ক্রন্দনের চাকায় জড়ানো কুশিলব , নিবে যাচ্ছে ফুল ,পাতার ক্রমিকসংখ্যা
গুটিগুটি আকর্ষ সময়ের দাগ লাগা তারাদের ঘোলাটে প্রেমিক

শুঁয়োপোকা হাতড়ায় সোঁদা থান
মশালে জটাজুট পক্ককেশ প্রজাপতি , পরমায়ুহীন বিশপ
ক্লেদ রক্ত কামাখ্যা অজস্র লালের ওষধি
মুহূর্ত ভূমিকম্পপ্রবণ টানছে আমাকে

ব্রহ্মার হাতের মুদ্রায় রজঃস্বলা প্রতিমার চতুর্থদিন ............

৫টি মন্তব্য:

  1. ''ক্রন্দনের চাকায় জড়ানো কুশিলব , নিবে যাচ্ছে ফুল ,পাতার ক্রমিকসংখ্যা
    গুটিগুটি আকর্ষ সময়ের দাগ লাগা তারাদের ঘোলাটে প্রেমিক''

    'রোগ' ফাটাফাটি হয়েছে রত্নদীপা!

    উত্তরমুছুন
  2. বস্‌ তোমাকে আর কি বলব!! তোমার লেখায় রুপক শব্দের ব্যবহার এতই চমকপ্রদ হয় যে নিজের ভান্ডার বরাবরের মত সমৃদ্ধ হয় :D

    উত্তরমুছুন
  3. শুঁয়োপোকা হাতড়ায় সোঁদা থান
    মশালে জটাজুট পক্ককেশ প্রজাপতি , পরমায়ুহীন বিশপ
    ক্লেদ রক্ত কামাখ্যা অজস্র লালের ওষধি
    মুহূর্ত ভূমিকম্পপ্রবণ টানছে আমাকে

    ব্রহ্মার হাতের মুদ্রায় রজঃস্বলা প্রতিমার চতুর্থদিন

    দুর্দান্ত দিদি.... অসামান্য কালেকশন ব্লগের।

    উত্তরমুছুন
  4. রোগ তো পুরাই সিক! তাই অনন্য, ভালোবাসা কবির জন্য!

    উত্তরমুছুন