এক ঝড় আর নিঃসঙ্গ অ্যালবাট্রস
ফ্যাকাশে সন্ধ্যে আর দগ্ধ চৌরাস্তা পেরিয়ে
মলিন রাস্তার ওপারেই ... ' ওহ , তুমি '!
চারপাশ ফেইড আউট , ক্লোজশটে হাত ।
হুড-তোলা রিকশায় , প্যাডেলে জীবন ...
মুছে দেয় বিবর্ণ স্ক্রিপ্টের রোমহর্ষক অক্ষর ।
' কেমন আছো , জীবন ?' - স্মিতহাসিতে ফোটে উপাখ্যান ।
' অতো বাবু সেজেছ কেন ? বেশি গোছালো মানুষ - কেমন যেন ! '
' ভালোবাসো ?'
' নাহ , ভালোবাসার হাতে কানাকড়িও নেই ,'...
' কেন , ভালোবাসা ছাড়া কি চলে না জীবন ?'
ছবিটা একটু স্পষ্ট হয়ে ফোটে , একটি শুভ্র করতল ।
যে হাতে ছোট্ট ঘর , আশ্বাসের নিবিড় ঠাই ।
আশ্রয়ের ওম-ঘেরা একটি কবিতা ।
' যদি হেরে যাই , অন্য সব খানে ,
তোমার কাছেই জিতে যাবো ?'
' নাহ , আমিই তোমাকে হারাবো সারাক্ষণ ! '
আমার রূপময় সময় । ক্লান্ত সন্ধ্যে । অবসন্ন সময়ে তুমি ...
যদি বলি ,- ' আমার তুমি , ... একটু তাকাও অপলক ।
' তাকাবে ? কই , তাকাও ' ...
কথা বলে যাই , নেমে যাই গভীর হতে গভীরে ।
শুনবে ? আমার ভীষণ বলতে ইচ্ছে করে ।
অনেক কথা জমিয়েছিলাম অনেক প্রয়োজনে ,
জীবনের প্রয়োজনে সব কথা তুলে দেই তোমার হাতে ?
' ভালোবাসা ?' - তোমার দ্বিধাগ্রস্ত নীরব হাত
এখন ভালো লাগে না । বোঝো না , কেমন কেঁপে কেঁপে ওঠা ,
ক্রমশ বেড়ে ওঠা এক ঝড় ...
আর নিঃসঙ্গ অ্যালবাট্রস ওড়ে বুকের আকাশে ...
কী নাম দেবে তার ?
' এলোমেলো করে দাও সব কিছু , কী সব বল !
দূরে যেতে চাই , তুমি আত্মার সাথে মিশিয়ে দাও ! আহ ! '
দূরেই যেতে চাইলাম , আমিও ।
যেন জিতে যাওয়া এক অন্য পরাভবে !
যাও ... কই , ছটফটে পা ফেলে এগোও !
যেতে পারলে ?
এখন আমার যেতে দিতে ইচ্ছে করে না ।
চলে যেতে গিয়েও পথের শেষে আবার দেখা হয়ে যায় ।
আমার এখন তোমার কাছেই ভীষণ জিততে ইচ্ছে হয় ।
এখন , আমার আর সত্যিই যেতে দিতে ইচ্ছে করে না ।

বাহ, অনেক সুন্দর।
উত্তরমুছুনআমার এখন তোমার কাছেই ভীষণ জিততে ইচ্ছে হয় ।
উত্তরমুছুনএখন , আমার আর সত্যিই যেতে দিতে ইচ্ছে করে না
valo laga