কবিতা - এম আমির হোসেন



ভালোবাসা ভালোবাসা


ভালোবাসা তুমি বুকে উৎসবের ধুম
ভালোবাসা তুমি আমার চুরি হয়া ঘুম
ভালোবাসা তুমি বুকে প্রিয় কোন ব্যথা
বারবার হেরে গিয়ে বারবার জেতা;

ভালবাসা ফিবছর পত্রমোচী গাছ, কৃষ্ণচূড়া ফুল
কেউ কেউ ভালোবেসে করে যায় সজ্ঞানে ভুল
ভালোবেসে ছাগল হই, খাই ভুল মাঠে ঘাস
তবু ভালোবাসা চলে গেলে করি হাসফাস
ভালোবেসে পুড়ে যাই, তবু ফিরে ফিরে আসি
তোমারে নয় প্রিয়া, আমি ভালোবাসিতেই ভালোবাসি!


ভালোবাসা, তুমি কোন হিন্দু মেয়ের ঘুম
বিজয়া দশমীর রাতে
পরীটাকে দেখি আজো
চোখ দুটো রেখে গেছে হাতে
আলো-আঁধারির প্রভাতে প্রভাতে
ভালোবাসা গাঢ় হয় আঘাতে আঘাতে;

হায় হায় হায় ভালোবাসা
সর্বতো আকর্ষণে ডাকি, ওগো সর্বনাশা
কতো দূরে থাকি তবু কতো পাশাপাশি
পরীটার আঁখি দুটো আজো ভালোবাসি!

1 টি মন্তব্য:

  1. ২ নাম্বারটা বেশ লাগল। ১ নাম্বারের ২য় স্তবকের ৩ নাম্বার লাইনটায় আপত্তি আছে, বাকিটুকু বেশ চমৎকার।

    উত্তরমুছুন