সাহস দিও
ছারপোকাদের আর্তনাদ বিছানায় বসলেই
ক্লান্ত শরীরে কি আর আর্তনাদ শোনার সময় হয়
ক্লান্ত শরীর শুধু এলিয়ে যাওয়ার অপেক্ষায় আছে
কারো আর্তনাদ শোনার সময় তার কোথায়
তার শরীর এখন ক্লান্ত
খুব বেশি ক্লান্ত...
নেতাদের ভাষণে তো আর পেট ভরবে না
পেট ভরতে চাই করকরে নোট
টাকা যেন অক্সিজেনের চেয়েও দামি
অবশ্য টাকা থাকলে অক্সিজেন পাওয়া যায়
কিন্তু শুধু অক্সিজেন দিয়ে কি আর টাকা পাওয়া যায়,যায় না।
তাই টাকার জন্যই ছোটা
সকাল দুপুর আর রাত তাই তার টাকাই চাই
তার সব শান্তি আসলে যেনো টাকাতেই ঠাই
আর টাকার চাঁকায় চলতে চলতে
শরীর এখন অনেক ক্লান্ত
খুব বেশিই ক্লান্ত...
হাতের মুঠোও তোমার হাত আছে কিনা
এখন তা দেখার সময় আর তার নেই
কারন সে জানে
ডান মুঠোও টাকা না থাকলে বাম মুঠোও তুমিও লাপাত্তা
মিথ্যা বলছি ভেবোনা ললিতা হৃদয় দিয়ে অনুভব করো
অভাবে যে স্বভাব নষ্ট তাতো সবাই জানে
তাহলে তোমার মানতে দ্বিধা কেনো?
তাই তোমার সাথে থাকার জন্যও তো টাকা দরকার
তারই জন্য ছুটতে ছুটতে শরীর আজ ক্লান্ত
খুব বেশিই ক্লান্ত...
শৈশবের রঙ্গিন স্বপ্ন গুলো এখন ভিষন ফিকে
ছোট্টবেলার প্রথম ব্যাট সেই কবে আগুন পুড়েছে গ্যাসের
অভাবে
স্বভাব বিরুদ্ধ তক্ষ চারন মৃত্তিকার খুব কাছে নেই
শুধু নিঃশ্বাসে এখনো পুরাতন গন্ধ আছে
কিন্তু আগের সেই ছন্দ নেই
আগের সেই ছন্দ পেতে তার এই ছুটে চলা
আর ছুটতে ছুটতে শরীর এখন ক্লান্ত
খুব বেশিই ক্লান্ত...
জীবনের দ্বিতীয় প্রহর নাকি যৌবন কাল
তার চোখে থাকবার কথা রঙ্গিন চশমা
কিন্তু হায় তার চশমারও যে ছিলো ডানা ভাঙ্গা
তবুও চতুর চোখ এক আধটু পিছলে
রঙ্গিন অবণী ঠিকই দেখে নিয়েছিলো
তারই মোহে পরে এখন চোখের নতুন রঙ্গিন চশমা দরকার
সেই চশমা জন্যও তার এখন তার ছুটে চলা
আর ছুটতে ছটতে তার শরীর এখন ক্লান্ত
খুব বেশিই ক্লান্ত...
কেউ বলে স্বপ্নের রঙ নীল
আবার কেউ বলে কষ্টের রঙ
তাহলে যার স্বপ্নগুলোই এখন কষ্ট
তার রঙ কি খুব গাঢ় নীল,জানিনা।
খুব হাসি পায় যখন দেখি তার ক্লান্ত শরীর
সাদা কালোর আলো ছাঁয়াতেই বিলিন।
ক্লান্ত চোখে ঘুমের অন্ধকার কালো ছাড়া
কোনো রঙই এখন আর আশ্রয় পায় না।
তার শরীর এখন খুব ক্লান্ত
খুব বেশিই ক্লান্ত...
তাও সে ছুটে চলছেই
কেনো চলবে না তাইবা বলো
রোগ সারানোর ডাক্তার আজকাল যমের মত মৃত্যু ভয় দেখায়
শিক্ষাগুরুর শিক্ষাও পণ্যের মত বিক্রি হয়
মুল্যবোধগুলো এখন মুদি দোকানে পাওয়া যায় সুলভে
নৈতিকতা তো এখন জাদুঘরের নতুন সংযোজন
বড় বড় বিপনী দালান গুলোতেও স্বপ্নও দেখি বিক্রি হয়
এসব কিছুর সাথে তাল মেলাতে হলে তাকে তো চলতেই হবে
তাতে কি, হোক না তার শরীর ক্লান্ত
খুব বেশি ক্লান্ত...
শুধু তুমি একটু সাহস দিও
besh bhalo laglo :)
উত্তরমুছুনধন্যবাদ দাদা..:)
উত্তরমুছুনধন্যবাদ দাদা..:)
উত্তরমুছুনসুন্দর সুন্দর...
উত্তরমুছুনধন্যবাদ বন্ধু..:)
মুছুনKotha gulo shottie .... Khub shundor kobita @ Adi
উত্তরমুছুন