কবিতা - কমল সি রায়


ভালোবাসা
কমল সি রায়
.....................................................


ভালোবাসা কি ছেলের হাতের মোয়া
যেখনে সেখানে শস্তায় যায় পাওয়া
ভালোবাসা কি শস্তা কাঁচের চুড়ী
ফেরিয়ালা বেচে রাস্তায় রাস্তায় ঘুরি
ভালোবাসা কি সুরম্য অট্টালিকা
বাহির থেকে যায়না কিছু দেখা
ভালোবাসা কি ভিন গ্রহের তারা
ধরতে চাইলেও যায়না তারে ধরা ?

ভালোবাসা মানে শরীর নয়
ভালোবাসা মানে মন
ভালোবাসা মানে স্বার্থ নয়
ভালোবাসা অমুল্য রতন
ভালোবাসা মানে লুকোচুরি নয়
ভালোবাসা মানে হৃদয়ের বন্ধন

টাকা দিয়ে যায়না কেনা
সংখ্যা দিয়ে যায়না গোনা
ভালোবাসা মাপতে হলে চাই খাঁটি মন
ধন্য সেই,ভালোবাসা পেয়েছে যে জন

 

৩টি মন্তব্য:

  1. ভালবাসা মানে ভাবনা এবং লজ্জা
    কিংবা বাসনা এবং সাধনা হচ্ছে প্রনয়-
    নতুবা চারে মিলে এর সফল সংযোজন......

    উত্তরমুছুন