কবিতা - আরশাদ উল্লাহ


ভালবাসা দিবসে
আরশাদ উল্লাহ
.........................................................

আকাংখার অদম্য আবেগের শেখর
প্রেমের আবেগ সুপ্ত থাকে মনের ভিতর
কঠিন পাথরের মতো যুগের তিমিরে
ভালবাসার অনুরাগ যৌবনে কৈশোরে!
স্বপ্ন গুলি ঝড়ে যায় একে একে অনন্ত বাসনার
বন্দনা মিশে যায় অন্ধকারে কৈশোরে বারংবার!

ক্লাশের মিষ্টি মেয়েটির মৃদু হাসি দেখে একবার
তরুণ এ হৃদয়ে প্রেম দোলা দিয়েছিল বার বার
অমৃত শিহরণ অনুভবে জেগেছিল স্বপ্নীল আশা
হয়েছে কাফনে বাধা শব আমার প্রথম ভালবাসা!
সমাজের নিস্পেষণে মিশে গেছে সব স্বপ্নীল আশা
কাফনে বাধা শব হয়েছে কত যে ভালবাসা
তোর ভবিষ্যৎ অন্ধকার জানিস কি তুই?
দেখেছি মেয়েটির সাথে কথা বলছিস রোজই!
বলেছেন শাসিয়ে পাড়ার মাতব্বর হাসেম মোল্লা,
পরীক্ষার সময় জানি তুই পাবি একটি গোল্লা!
কোন প্রকারে বল এনে সংকিত মনে - বলেছি,
মাফ করেন মোল্লা চাচা হাত জোর করেছি!
গুরু জনের ভবিষৎ বাণী কি - মিথ্যা কভু হয়?
পড়ার সবাই হামেশাই একথা সেকথা আমাকে কয়!
দুরু দুরু বুকে চুপ থেকে কদিন পর
হয়েছে কিছু চিঠি বিনিময় আবার!
ধরা পড়ে খেয়েছি - মায়ের থাপ্পর
কান ধরে দশ বার উঠা বসা’ – আর
নাকের ক্ষত আড়াই গজ ফ্লোরের উপর!
লয়ে লয়ে জীবনের স্তরে স্তরে
কৈশোরের স্বপ্নগুলি ধীরে ধীরে গেছে সরে!
অদমনীয় মনের চাওয়া পাওয়া যাতনায় গেছে ক্ষয়ে
রঙ্গিন স্বপ্নগুলি আমার গিয়েছে্ - বিষাদ বিদূর হয়ে!
অন্য পৃথিবীতে এমন তো দেখিনি কভু হায়
পৃথিবীর সে দেশগুলি সবই যে প্রগতির চূড়ায়
ভাললাগা ভালবাসা প্রেমের দরজা সবই খোলা
সময়ের বিবর্তনে প্রেম এসে দেয় মনে দোলা
তাতে বাধা দেয়া প্রকৃতির বিপরীতে নয় কি?
প্রকৃতি কথা বলে নিরবে বন্ধুরা শুনেছো কি?
গিভ এ চান্স টু ভালবাসা ওয়ান্স ইন এ ইয়ার
ভালবাসা প্রেম এসে - সারা দেয় যে মনে সবার!!

২টি মন্তব্য:

  1. "স্বপ্ন গুলি ঝড়ে যায় একে একে অনন্ত বাসনার
    বন্দনা মিশে যায় অন্ধকারে কৈশোরে বারংবার!..."

    "পৃথিবীর সে দেশগুলি সবই যে প্রগতির চূড়ায়।
    ভাললাগা ভালবাসা প্রেমের দরজা সবই খোলা"
    চমৎকার

    উত্তরমুছুন
  2. ভীষণ ভালো লাগলো ভাইয়া... চমৎকার লিখেছেন..

    উত্তরমুছুন