কবিতা - সেলিম রেজা


আজ ভালোবাসার দিন 


স্বপ্নের ভেতর স্বপ্ন
মেঘে মেঘে হয়েছে বেলা,
বিন্দু বিন্দু করে জমানো স্মৃতি
প্রেমের পরশে তেপান্তর পেরিয়ে
ঝলমল জোৎস্নায় জৌলুস  উৎসব।
আজ ভালোবাসাবাসির দিনে
তোমার প্রেম ঋণে ঋণী,
নিঃশর্ত পরাজিত হতে চাই
নিতান্ত আনাড়ির মতো,
তবে এসো অনন্ত পিপাসায়
ঠোঁটে ঠোঁট গুজে অমৃত সুধায়
উপোসি ভোমরের মতো উড়ে উড়ে;
ভালোবাসার বুকে জোয়ার তুলে
উদোম মোহনা ভরা নদীয়ার নদীতে

1 টি মন্তব্য: