লেইসফিতা
ইচ্ছে
করে
ছুঁয়ে
দিই
ঘরময়
ঝুলে
থাকা
শোক
অসংলগ্নভাবে বেড়ে
ওঠা
পাহাড়গুলোর কাছে
পূন্যলোভে নতজানু
হই,
শিকারী
বাজ
ছিনিয়ে
নিয়ে
যাক
সব
কুণ্ঠা
দ্বিধাহীন কারো
বাহুতে
মাথা
রাখি
আর
বলি, অসফল সঙ্গমে আমার বড় ভয়।
ফেরিওয়ালারা এ
পথে
যায়নি
বহুকাল।
রাংতা
মোড়ানো
মেয়েলী
বিলাস, যেমনঃ
চুড়ি, টিপ, লিপস্টিক
সবটাই
এত
বাহুল্য
লাগে!
অথচ
মনের
ঠোঁট
চারভাগ
হয়ে
আছে
ছড়িয়ে
বড়
বেশী
মেয়েলী
হয়ে
উঠছি
কিংবা
মেয়েদের
নিঃষ্পাপ
বোধগুলো
বেলুনে
ভরে
উড়িয়ে
দিচ্ছি।
ফেরিওয়ালারা বিলাসী
ছিল
কি
না
কোনোদিন?
ওরা
মাখেনি
মেয়েদের
কোমল
শরীর
নিজ
গায়ে
ছাদের
একটু
নীচে
হাহাকারের গন্ধ
ওরা
পায়নি
পেলে, ছুয়ে দিত উঁচু ঢিবির বুক
ফণী-মনসার নির্মম খোঁচায় ছড়ে যেত নখ
কেউ
তো
বলুক
উঁচু
গলায়
কথা
কেউ
তবু
সম্মতি
জানাক
এই
অসাম্যের।
ফেরিওয়লারা যেন
দিন
দিন
নপুংসক
হয়ে
উঠছে
আরো।
দারুণ ...
উত্তরমুছুনকবে যে তোমার মত কবিতা লেখতে পারব।যতবার পড়ি ততবার অন্য রকম এক ভাল লাগা কাজ করে।
উত্তরমুছুন