কবিতা - রত্নদীপা দে ঘোষ

ফেরা


পালকের রোমঘুম গুটিয়ে এলে আমি ওষ্ঠে থাকি
না চাইলেও রক্ত কারনস্বাদ ...
রোদ্দুরে ঘুরে বেড়াতো একসময় মহিনের সবুজ গ্রহ ...

তুমি আমারি মতো
নদী থেকে জলের নিবাস সরিয়ে
অন্ধকার পোষমানা ঢালু চাহনি ফুলগাছের বান্ধবী
আরও দূরের নক্ষত্র আসন্ন সন্ধ্যার মূর্ধা-তালু
গুল্মলতার বিনুনী বাঁচিয়ে সরল হাসি
তোমার যাওয়া নেই ...তুমি শুধুই আসো ...

তোমার হাতের রেখায় আমার বাড়ি ফেরার ঘর ...

২টি মন্তব্য: