আজ কোন রঙ হবে না
আজ
কোন
রঙ
হবে
না-
ক্যানভাসে আজ
ছড়াবো
না
কোন
জলছোঁয়া
রঙধনু,
কোন
পান্ডুলিপি আজ
মিলাবে
না
উপসংহারে;
ছোটগল্প
পরিবর্ধিত অবয়বে
হবে
কোন
উপন্যাস,
আজ
কবিতাতে
পড়বে
না
কোন-
বিরামচিহ্নের বেরসিক
বেড়াজাল;
আজ
আকাশ
হবে
পূর্ণ
নীলে
মাখামাখি,
ক্লান্ত
মেঘের
ঠাসাঠাসি
দল
জুটবে
না
চুপিসারে;
আজ
দিনটা
হোক
খানিক
অন্যরকম-
তোমার
জড়ানো
চোখের
পাতায়,
বুনে
দেব
নাহয়
নকশী
কাঁথার
মত
একরাশ
সূচীকাব্য স্বপ্ন;
তোমার
আলসে
জড়ানো
এলেবেলে
কথাতেই
হবে
আজ-
আমার
ঘুমভাঙা
অগোছালো
কাব্যের
আনাগোনা
।।
সহজ ও সুন্দর।অংকন সুভেচ্ছা তোমাকে।
উত্তরমুছুনসহজ ও সুন্দর। অংকন শুভেচ্ছা তোমাকে।
উত্তরমুছুনধন্যবাদ ইমেল।
উত্তরমুছুন