কবিতা - নাশিদা খান চৌধুরী


আগমন 

বসন্তের বাতাবরনে রঙীন সৌরভে সাজিয়ে অনামিকা
নেমে আসে অনুভবের আধার ঘেরা পান পাত্রে।
হয়তো আসি আসি করে এসেই পরবে মধু লগ্নে ,
নিভে যাওয়া প্রদীপ শিখায় জ্বলতে জ্বলতে পুড়বো দুজন।

সাজিয়ে নেই নিজেকে
সাজিয়ে রাখি বাসর
তার আগমনে বসন্তের ডাক শুনি
ভিজে ওঠে পেলব স্পর্শের আকুতিতে
বার বার শিহরিত হয়ে ওঠে তপ্ত ভূমি
অবাঞ্ছিত আভা এসে জুড়ে যায় কপোলে।

নিদ্রাহীন আঁখি ,
তোমার আগমন বার্তায় সিক্ত অনুভব ,
তুমি আসবে ভালবাসা দিবসে
তাই পরাভুত হয়ে পরে সকল অবাস্ত

৬টি মন্তব্য:

  1. চঞ্চল মন, চঞ্চল সময়..... একটি আগমনের পদধ্বনি...
    নির্মল লেখা।

    উত্তরমুছুন
  2. বার বার শিহরিত হয়ে ওঠে তপ্ত ভূমি
    অবাঞ্ছিত আভা এসে জুড়ে যায় কপোলে।- রমণীয় লেখা। হৃদয় নিঃসৃত অনুভূতি।চমৎকার কবিতা।

    উত্তরমুছুন
  3. নিদ্রাহীন আঁখি ,
    তোমার আগমন বার্তায় সিক্ত অনুভব ,
    ------------দুর্দান্ত...

    উত্তরমুছুন
  4. সবাইকে অশেষ ধন্যবাদ, ভালবাসা ও কৃতজ্ঞতা। :)

    উত্তরমুছুন