কবিতা - রাশেদ আলম


ভ্যালেন্টাইন

ইচ্ছে ছিল,পৃথিবীর পিঠ জুড়ে সুখের বাগান করবো
যেখানে হেলান দিয়ে স্বর্গকে সরু চোখে দেখা যাবে
নক্ষত্রের চেয়ে উজ্জ্বল জ্বলবে গন্ধরাজের শাখা
সূর্যের চেয়ে বড় হবে সূর্যমুখী।
কামিনী- হাস্নুহেনা- বেলিরা বলাকার মতো উড়বে
আবার কখনো ভাসবে দিঘির শান্ত জলে।
গোধূলি রাঙাবে কৃষ্ণচূড়া, লাজে রক্তিম রাধাচূড়া।
প্রেমিকের বুক জুড়ে চাষাবাদ হবে কণ্টকবিহীন গোলাপের
রোজ একটি করে কলি ফুল হবে প্রিয়তমার খোঁপায়।
জীবনানন্দ বারবার কবি হবেন প্রেমিকের হৃদয়ে
প্রতিটি সূর্যোদয়- আর সূর্যাস্তে কিংবা সুখের ঢেঁকুর তোলা বিষণ্ণতায়।

ইচ্ছে ছিল দুঃখের মেরু বদল করবো-
পৃথিবীর চুম্বকশক্তি দুঃখের বিকেন্দ্রীকরণ করবে প্রতিনিয়ত
সেন্ট্রিফিউগাল ফোর্স ভর করবে দুঃখের শরীরে,
ঘুরতে ঘুরতে বায়ুমন্ডল ভেদ করে অন্তরীক্ষে হারিয়ে যাবে
দুঃখের যাবতীয় উপকরণ।

তারপর নতজানু হয়ে তোমার কাছেই সমর্পিত হবো,
আলিঙ্গনে বাঁধো বা গিলোটিনে তোমার ভ্যালেন্টাইন আম

1 টি মন্তব্য: