অমানুষ
নাইম হাসান
.......................................
| ভালো মন্দ মিশে আছে |
| সব ধরণের সমাজে, |
| আমি রোগীকে নয়, রোগকে ঘৃণা করি |
| আমি পাপীকে নয়, পাপকে ঘৃণা করি |
| মানুষ নামক শ্রেষ্ঠ জীব কেন হয় অমানুষ? |
| জেনো আমি পাপি আমার চেয়ে যে বড় কেন পাপি নেই! |
| বাবার স্বপ্ন হলনা পূরণ, |
| পারলাম না সাজতে ভালো মানুষ_ |
| সবাই ভাবে আমি কিনা বলদ ভদ্রলোক, |
| হায়; আমি বেশ কিছু হিংস্র জন্তুর মাঝে এক নিরীহ বলদ। |
| ধর্ম পালন না করলে নিশ্চিত জাহান্নাম, |
| তবে যারা কিনা ধর্মের নামে রাজনীতি, হত্যা, ধর্ষণ, দুর্নীতি চালায়, |
| বিধাতা তাদের জাহান্নামের কোন চূড়ায় পাঠাবেন? |
| ভালোবেসে বলেছিল অপরাজিতা একদিন_ |
| সত্যিকারের মানুষ হয়ে সামনে দাঁড়াতে, |
| আমি দুর্নীতি করি না, করি না সন্ত্রাস, মানুষের ভরসা নিয়ে করি না খেলা |
| তবুও কি আমি অমানুষ? |
| আজ অপরাজিতা এক বিত্তশালীর সহধর্মিণী; |
| মানুষের চোষা রক্তে চলে তার বিলাসিতা! |
| আমায় ভাবে ঐ রাস্তার কুত্তা। |
| সত্যি আমি অমানুষ_ |
| হায়না রুপি মানুষের ভিড়ে |
খুব ভালো লাগলো।
উত্তরমুছুন