শুধু তুমি সাবরিনা সিরাজী তিতির ............................................... শোন , তোমার সব ভালো লাগে আমার |
| তোমার অকারণ হাসি , ঋজু ভঙ্গিতে দাঁড়ানো |
| ফর্মাল পোশাকের অহেতুক বাহুল্য এড়িয়ে চলা |
| তোমার সব ভালো লাগে |
| তোমার কবিতা , গুনগুন করা অপরিচিত সুর |
| সুন্দর যে কোন কিছু দেখে শিশুর সারল্যে চেঁচিয়ে ওঠা |
| মাঝে মাঝে খুব বৃদ্ধ মানুষের মতো |
| ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত ভাবনায় তোমাকে ভালো লাগে |
| ভালো লাগে তোমার অযথা অস্থিরতা ,ভালো লাগে পাগলামি |
| তুমি শুধু তুমি থেকো । এই ভালোলাগায় এই ভালোবাসায় থেকো |
| কখনো খুব বেশি হিসেব কষতে যেও না |
| ওসব তোমাকে একদম মানায় না |
| তুমি থাকবে চিরদিনের শিশু হয়ে |
| খুব ভালোবাসায় আগলে রাখবো তোমায় |
| কখনো খুব হিসেবি হবে না তুমি |
| এ আমার ভালোবাসার নির্দেশ |
| গাল ফুলিয়ে বেলুন হারানো শিশুর সারল্যে শুধু আমাকেই বলো |
| ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি । |
কবিতা - সাবরিনা সিরাজী তিতির
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
এ তো পুরো আমার কথা ! খুব ভাল লাগলো ।
উত্তরমুছুনভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি
উত্তরমুছুনঅদ্ভুত ভালো লাগলোরে!!! দারুণ অনুভব....
উত্তরমুছুনসুন্দর।
উত্তরমুছুনহুম।
উত্তরমুছুনবাহ্ বেশ মজার তো। যতই চেষ্টা কর! একবিন্দু দূরত্ব কী বির্নিমাণ করতে পেরেছ!!!!!!!! আজকাল পুকুরপাড়ে দিনের আলোয় জোনাক জ্বলে। জলকেলীর মধ্যে শিশুরা মাছ মাছ আর মাছ নিয়ে খেলে। তুমি বসে থাক কেবল একটা আকাশ সমান বাঁশের মাচায়!!!!!!
উত্তরমুছুন