পৃষ্ঠাসমূহ

কবিতা - সরদার ফারুক


ভদ্রলোক


কথা শুনে মনে হয় বেশ ভদ্রলোক
কতোবার বিদেশ গেছেন

নিয়মিত পান করলেও
তিনি শরীয়া মানেন
এবারেই দেখে আসবেন
পূণ্যস্হান , পবিত্র পাহাড়

মেয়ে ইউরোপে , ছেলে ন্যুয়র্ক
ধর্মপত্নী সমাজসেবায়
নারীজাগরণে

শুধু এই বিচার-টিচার
শুনে ক্ষেপে যান
পুরোনো ব্যাপার নিয়ে
কী যে সব বাজে ফাজলামি!’

২টি মন্তব্য: