কবিতা - অনুপম চৌধুরী


ফুলোপ্রজার চরণচন্দ্রিমা

বড় হচ্ছিস তুঁই-খুকি, জানি
মুখাবয়ে মিশে দুস্টমি  ভাণ্ডার,
দেহের পেলবে খেলে সাঁওতাল রমণ

তাইতো-
আবেগী নদীটির সদ্য নাম  দিয়েছি
ফুলোপ্রজার চরণচন্দ্রিমা
খোয়াবি চুল ভিজে শীতল ঝরনায়
প্রতিটি কামরায়
সহজাত লোক অজানায় সাঁতরায়
পদ্মমাঝি বৈঠা বায়
বিউগলে হাসে চিরন্তনী সুর, প্রাণ পিপাসা বড়ই মধুর
ধড়িবাজ স্বপ্ন বুনে আকাশঘুড়ি  নাটাইহীন , তবে  প্রণয় 
আকাশে রয় উড়ার অবকাশ 

তোর চুলে উড়ে ফুলোপ্রজার দল গন্ধশুঁকে বাহারি মাতম  মিষ্টি রোদে ভাসে গোলাপ রাঙা ঠোঁট  সুত্র মানে না- মানচিত্রের চিহ্নিত ঠিলাউজান বাতাসে শুকায় শান্ত নদী- উত্তাল ঢেউ তিক্ততায় মুখর পারিজাতের বিষরেণু মূর্ছা যায় বাতাবি লেবুর ফোলাফাঁপা চামড়াকিনে ভু-উপগ্রহের প্রতিটি আস্তানা

২টি মন্তব্য: