গোলাপী
গোলাপী , চিন্তা কর না সব নদীর কথাই অনেকটা একইরকম
অনেকটা একইভাবে শিলার বুকে
তারা গায়ের কাপড় শুঁকিয়ে যায় ,
এ কোন বিষম ব্যাপার নয়
তুমি ঋতুবতী হলেই
আমার পান্ডুলিপি রঙ বদলাবে ক্ষণে ক্ষণে
অনাদি যা দেখেছ তার থেকে একটু আলাদা হলে ক্ষতি কি ?
শামুক নয় , চিবুকের উপর ছুঁয়ে যাওয়া কোন বাতাস
বাতাস নয় , সূর্যের মোহন বিষ!
প্রবল তৃষ্নার কয়েক হাত দুরে
ছাতা হাতে দাঁড়িয়ে থাকতে পারবে না গোলাপী ?
রায় তোমার গোলাপী মন কাড়ল। খুব ভালো লিখেছ ভাই।
উত্তরমুছুন