ভ্যালান্টাইন ডে পদাবলী
১.
কঠিন কোমল স্পর্শ
প্রেম জোয়ার বইছে আজ
বায়োস্কোপ মন স্বপ্ন দ্যাখে
অজন্তা ইলোরার কারুকাজ।
২.
আলতো করে ছুঁয়ে যাও সবুজ ঘাস -
মেয়ে, আমি শীতের শিশির
প্রেমচুমুতে ভিজিয়ে দেবো নাঙ্গা দুটো পা।
৩.
ডুব দিয়ে ডাগর আঁখি জেনেছি
আমার গ্লোবাল পজিসন
নিরন্তর ছুঁয়ে যাই শরীর তোমার
ধ্যানী বুদ্ধ আমি তোমার মনে।
৪.
তোমার মাঝে আমি
আমার মাঝে তুমি
এতেই হয় আমিতুমি।
৫.
কথা ছাড়া বসে থাকা
লাগছে বড্ড ফাকা
তার চেয়ে ঠোটে ঠোট
এই কাক তুই ফোট !
৬.
ত্বক ছুঁয়েছি তোমার শুধু
মন ছুঁয়েছি কি!
ক্যামনে তবে হবো আমি
মনোঃস্তাত্বিক!!
৭.
সুরের মূর্ছনা শুষে নিটোল হয় শীত
ঝিলপাড়ে জোড়া পাখী
প্রগাঢ় ভালবাসায় ফেনিল কূজন ।
উদারা, মুদারা, তারা -
বেজে উঠবে কি আজ শরীর রীড !
৮.
বললে তুমি প্লেটোনিক ভালবাসায়
গাহন করবে আমায়
স্পর্শহীন এ কেমন ভালবাসা !
ইচ্ছে হয় হয়ে পড়ি
অযৌন জড়- বক্ষবন্ধনী তোমার
স্পর্শিত স্পর্শে থাকব নিয়ত।
৯.
যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ
ওড়ায়ে স্বপ্ন ফানুস
জীবন টনিক।
উজান স্রোতে সাঁতার কাটা
নিকুচি করি ভাগ্যরেখা
প্রলেতারিয়েত কী হারায় বলো?
পেয়েছো বর্ণিল হাতছানি
নাইবা হলে জুলিয়েট আমার
থাকব আমি রোমিও হয়েই।
১০
উফ! শুধু স্টাটারই দিলে ..
মেইন কোর্স দেবে কখন ?
অনন্ত ক্ষুধা আজ
দহনে দহন বাড়ে
আমি কি গাছপাথর হয়েছি তোমার!
পৃথিবীর পথে আমি যে অতৃপ্ত আদম
আরশে ঈশ্বর, তুলে তৃপ্ত ঢেকুর ।
মেয়ে, তুমি তো আর ঈশ্বর নও
দহনে তুমিও পোড় ..
এসো আজ দুজনে মেইন কোর্সে ডুবি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন