আফ্রোদিতি
আলী আফজাল খান
.......................................................
তুমি তো সমুদ্রের দেবী
আমি তো ডোঁবা
জলের একটা টিপ দাও কপালে
ভেসে যাবো প্রাণের বন্যায়।
প্রেমের মুমিন বান্দা
.......................................................
বুনো হাসের ডাক শুনি
মগ্ন চেতনে পূর্ণ একা
দু’চোখে ত্রিভুজ ছিল কিনা জানি না
সহসাই ঘটে গেছে অন্তর্ঘাত
স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেছি
যন্ত্রণার কবরে পুড়ে পুড়ে
খুলে দেখ অন্তর্পাঠ
আগুন আর লোহা কাঠ
আরাত্রির দলন বয়ান
এই হাত, মৃত আমিষ অস্থির ক্ষয়ে ক্ষয়ে
একটি দাগ চুড়ির গায়ে
হায় ! এতটা বিপন্ন !
এতটা ক্ষরণ স্বসঙ্গমে এলো
চেতনার বৃত্ত ঘুরে ঘুরে
একে দাও দ্রাঘিমা দেহের ভূগোলে
জ্বলে জ্বলে দীক্ষা
অন্তর্ঘাতের সমস্তটা জেনে যাক
প্রেমেই সুন্দর হয়, অন্য কিছু নয়
সুন্দর তো কবিতাদ্বয়।
উত্তরমুছুন