কবিতা - নাজিয়াত ইসলাম ঈশিকা


সময়ের দোলচাল

নাজিয়াত ইসলাম ঈশিকা
........................................


জানালা ঠিকরে কিশোরের মতো রোদ

আমার কফির কাপে লুটোপুটি খাচ্ছে, এমন

 পড়ন্ত দুপুরে কফি হাতে কবে জানি বলেছিলাম -

তুই দশটা বছর আগে এলি কেন?

চিনি মেশাতে মেশাতে স্বভাবসুলভ

হালকা হেসে শুনিয়েছিলি-

আমি না পাগলি তুই সবসময়ের মত লেট।



বড্ড বেশি-ই লেট-

কতদিন তোর সাথে আছি জানিস?

সেই ছোট্টবেলা থেকে,

নাকি যেদিন থেকে বড় হলাম!

1 টি মন্তব্য: