শাপিত আত্মা
মুনির রহমান
................................................
| ক্লেদাক্ত সত্ত্বা নিয়ে আবারো প্রতীক্ষার প্রহর গুনছি |
| সন্ত্রস্ত বিদীর্ণ আত্মা নিয়ে অন্ধকারের কায়া আঁকছি। |
| আত্মসংঘাতের শংকায় এভাবেই ক্ষয়ে যাওয়া |
| জীবনব্যাপী প্রতিটি দিন জুড়ে বয় ত্রস্ত ঝড়োহাওয়া। |
| নিজের তালুর আড়ালে তাড়িয়ে দিয়েছি সূর্যালোক |
| আমার দৃষ্টিপথ উন্মোচন করতে ব্যর্থ ঐ জ্বলন্ত গোলক। |
| আস্তাকুঁড় হতে আত্মাকে তুলে আনার ক্রমাগত অক্ষমতা |
| ঘুঁচতে দেয়না অন্ধ প্রলয়ের আহ্বানে ভ্রান্তিময় নিস্ফলতা। |
| অস্থিমজ্জায় আজ গলগলে বহমান পুঁতিগন্ধ আত্মশ্লাঘা |
| নিজের অচ্ছুৎ অস্তিত্বের প্রতি তীব্র সতত অবহেলা; |
| আমাকে তোমাদের দৃষ্টিতে অহর্নিশ হেয়তর হতে দেখা |
| ভাঙ্গা আয়নায় নতুন করে নিজেকে বারবার দেই ধোঁকা। |
| ভূত-ভবিষ্যৎ ভাববার ক্ষণ নেই আজ মম হাতে |
| কালের স্রোতে ভাসিয়ে দিয়েছি এই মুহুর্তের অনন্তে। |
| গোধূলির ক্ষণ চির অক্ষয় আমার আকাশ প্রান্তে |
| স্খলিত ভাবনার পাণ্ডুর সুর বারবার বেঁধে চিত্তে। |
| অতএব- |
| ভুলে গেছি তাই কান্নার সুর, নয় হিয়া আজ বেদনা বিধুর |
| ভয়ডরহীন তব আত্মনিনাদ অতঃ লালসাশিক্ত, শত্রুবিহীন। |
| আর নয় কভু কোনও পিছুটান, উড়ছি লাগিয়ে প্রলয় নিশান। |
| জীবন্মৃত মনখানি নিয়ে জ্বলে খাঁক হই সদা জাগ্রত রয়ে। |
| উন্মাদ সুধা ঢেলেছি হিয়াতে, আলোকচ্ছটাকে হারাবো আঁধার গলিতে, |
| পলায়নপর সূর্যের পানে, তাকাবোনা আর এই দূষিত লোচনে। |
| শৃংখলহীন জীবনাধারে, সপে দেই ত্বরা শুভ ভাবনারে। |
protita shobdo shushe nilo e hridoy..
উত্তরমুছুনprotita shobdo shushe nilo hridoy..
উত্তরমুছুনasholei khub e shundor hoyeche :)praise worthy:)
উত্তরমুছুনঅসম্ভব সুন্দর কবিতা। মন ছুঁয়ে গেল।
উত্তরমুছুন