মৃত্যু ভাবনা
নিবেদিতা নার্গিস
.............................................
নিবেদিতা নার্গিস
.............................................
| দুটো হাত নিয়ে এগিয়ে এল |
| কণ্ঠনালীতে ছোঁয়া দিয়ে গেল |
| বিব্রত হয়ে তাকিয়ে দেখি |
| চোখের মণিও ঠিকরানো-একি! |
| সরিয়ে নিল সে তার দুই হাত |
| পালাব এবার- খুঁজি অজুহাত |
| এড়ানো যায় না, ভয় তো কাটে না |
| জীবনের কাছে অনেক তো দেনা। |
| আমার জন্য মৃত্যুর দূত |
| নিয়ে যাবে আজ হই প্রস্তুত |
| দরজার পারে ওই তো দাঁড়িয়ে |
| আবার আসবে পথটা মারিয়ে। |
| শূন্যে ভাসাবে আমাকেও আজ |
| স্তব্ধ আকাশে কিসের আওয়াজ? |
| আতংক হয়- যুদ্ধের খেলা |
| চলে যেতে হবে? যদিও অবেলা। |
| মৃত্যু তোমার শব্দ থামাও |
| অবসর দাও, অবসর দাও |
| চলে যাব আমি কণ্ঠ রুদ্ধ |
| আমি ভয়ার্ত, আমি ভয়ার্ত! |
ওহ্!!! অসাধারণ অনুভব!!!
উত্তরমুছুন