কবিতার কৃষকের ধারকর্জ
ইমেল নাঈম
..............................................................
| কিছু কথা ধার হবে , |
| কবিতার মালা বুনবো । লেখা শেষ হওয়া |
| মাত্রই পাইপাই করে হিসেব |
| বুঝিয়ে দেবো ধারকৃত প্রতিটি বর্ণমালার । |
| এক ছটাক আবেগও চাই তার সাথে , |
| কবিতা না লিখতে লিখতে |
| এ হাতে মরচে ধরে গেছে |
| কলমের ভাষাও হয়ে গেছে নিস্তব্ধ। |
| কবিতা লিখার জন্যে |
| আজ এইটুকুন আবেগের বড্ড প্রয়োজন । |
| অক্ষরগুলো নাইবা হোক সুগঠিত কিংবা সাবলীল , |
| এতে কোন ক্ষোভ নেই আমার । |
| কবিতার কর্মঠ কৃষক হয়ে কথাগুলোকে |
| চাষাবাদ করে পরিণত করে তুলবো রূপ ও লাবণ্যে । |
| বিজ্ঞানসম্মত ও জৈবনিক এ'দাবী খুবই যৌক্তিক , |
| পূরণ করা হবে না এমন অপরাধ করেছি কি কখনো ? |
| জানি , যুক্তিসংগত দাবীটি |
| আমলে নেয়া হবে না একদমই । |
| একদিন দেখতে দেখতে ফুরিয়ে যাবে মৌসুম , |
| রৌদ্রতাপে শুকিয়ে যাবে |
| কলমের মরচে ধরা কালিটুকু , |
| এদিকে কবি কৃষক প্রতীক্ষায় থেকে যাবে |
| কিছু আবেগময় কথার জন্যে অনন্ত জীবন । |
ইমেল, বিষয় ভিত্তিক লেখায় দারুণ লিখছ দিনে দিনে :) আরো ভালো লেখ :)
উত্তরমুছুনওরে নিতেশ দা, তুমি যে কমেন্ট করলে আমি খেয়ালই করি নি। তোমার এই মন্তব্য আমার সামনের পথ চলার অনুপ্রেরণা হয়ে থাকবে। এভাবেই পাশে থেক সবসময়। :)
মুছুননিজেই অনুধাবন করতে পেরেছো বলে আমি নিজেও আনন্দিত... অন্তত সমমনার কিছু মানুষ সময়কে ভেঙ্গে বেরিয়ে আসছে :)
মুছুনহুম, শেখার জন্যেই এই বৃত্যটা ভাঙ্গার খুব দরকার ছিল, পেরেছি কিনা জানি না, পারলেও কতটুকু পেরেছি তাও আমার অজানা। তবে চেষ্টা করে যাচ্ছি খুব।
মুছুনখুব ভালো লিখেছো ইমেল!!! অনেক অনেক অভিনন্দন ...
উত্তরমুছুন