নেশা
সৈয়দ সাইফুর রহমার সাকিব
............................................
| একটা ভুলের জন্য তোমাকেই আড়ি |
| দেবে অস্তবুড়ি। |
| যুক্তিকে কুড়িয়ে দুটো পাতে ভাগ করে |
| বলবে, দেখোছো সত্যি |
| কি সেলুকাস! রাত্রির মগজে গড়িয়ে |
| গেলে সন্ধ্যা প্রেত |
| বিরহে স্বশব্দে ভাঙ্গে দড়জা। এভাবে |
| কি ঘুরবে মাতাল পতিত |
| আবরনে। স্কন্ধহাঁড়ে বইবে করুনা বন্ধ্যা? |
| এটা ছিল নমুনা মাত্র। দহন সাধে |
| রাখা ঘুম ডাকাতের |
| ঘোড়া নিয়ে যাবে মুকলিত সূত্রপাতে। |
| পথ হবে পতঙ্গ বিলাষী |
| যতই মাড়াবে খেয়ে নেবে জীবনের পর্ব। তুমি |
| হবে উন্মাষিক তুমি হবে জাগতিক। |
| মুর্খরুপ অন্ধকার আর অজ্ঞতায় |
| মায়াঘোর। তুমিতো তাদের দলে নও! |
| সুযোগ আরেকবার আসবে নিশ্চিত। |
| নারী ত্রিগুনময়ী প্রকৃতি। |
| এখানে নেশাটা মন্দ নয়। যেভাবেই |
| খোয়া যাক |
| ঠিক সেভাবেই ফিরে আসে |
| বিদগ্ন হলেও খই ভেজে মুখ ঢাকে। |
নারী ত্রিগুনময়ী প্রকৃতি।
উত্তরমুছুনএখানে নেশাটা মন্দ নয়। যেভাবেই
খোয়া যাক
ঠিক সেভাবেই ফিরে আসে
বিদগ্ন হলেও খই ভেজে মুখ ঢাকে।
মুগ্ধ হয়ে গেলাম কবিতাটায়!!!